ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভয়ে রাজি হইনি: নুসরাত ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ১৩২ বার

ঢাকাই সিনেমায় জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। উপস্থাপনার মধ্যদিয়ে শোবিজে তার পথচলা। বর্তমানে চিত্রনায়িকা থিতু হয়েছেন সিনেমায়। আর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সুবাদেই নাম লিখিয়েছেন রূপালি পর্দায়। বলা যায়, জাজের কর্ণধার আবদুল আজিজের হাত ধরেই ফারিয়ার নায়িকা হওয়া।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে ২০১৫ সালে বড়পর্দায় পা রাখেন নুসরাত ফারিয়া। এরপর জাজের বেশ ক’টি সিনেমায় দেখা গেছে এই চিত্রনায়িকাকে। কিন্তু হঠাৎই সম্পর্কের ছন্দপতন ঘটে। জাজের আর কোনো সিনেমায় দেখা যায়নি অভিনেত্রীকে। দীর্ঘ বিরতির পর আবারও জাজের ঘরে অভিনেত্রী।

গতকাল বুধবার সন্ধ্যায় হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে দেখা গেল অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ফেসবুকে প্রযোজকের সঙ্গে একটি ছবি প্রকাশ করে আবেগঘন বার্তাও দিয়েছেন চিত্রনায়িকা।

নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ফাইনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা হয় আমাদের। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর। এই লোকটাকে (আজিজ) ছাড়া স্বপ্ন কোনো দিনও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশপাশে; কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ ৭ বছর পর দেখা-ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জাজের নতুন সিনেমা ‘জ্বীন ৩-মা’তে অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ইতিমধ্যেই এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর আগামী ১ ফেব্রুয়ারি থেকে এর শুটিংয়েও অংশ নিচ্ছেন ফারিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভয়ে রাজি হইনি: নুসরাত ফারিয়া

আপডেট টাইম : ০৬:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫