ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

যুক্তরাষ্ট্রে মানবাধিকারবিষয়ক সম্মাননা পেলেন চিত্রনায়িকা শাহনূর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৮৮ বার
সমাজে মানবাধিকার নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ ঢাকাই চলচ্চিত্রের নায়িকা সাইয়্যেদা কামরুন নাহার শাহনূরকে সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি জেনারেল অ্যাসেম্বলি। স্থানীয় সময় সোমবার বিকেলে প্যাটারসন সিটিতে বিপ্লবকে মার্কিন সরকারের এ সম্মাননা তুলে দেন সিনেটর বেঞ্চি ই উইম্বার্লি।

জেনারেল অ্যাসেম্বলির স্পিকার ক্রেগ জে কফলিনের লেখা স্বাক্ষরিত প্রকলেমেশনে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ব মানবাধিকার নিয়ে কাজ করার জন্য চিত্রনায়িকা শাহনূরকে এ সম্মাননা প্রদান করা হয়।

চিত্রনায়িকা শাহনূর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস নিউ ইয়র্ক-এর ব্রান্ড অ্যাম্বাসাডর।

তিনি নিজের নামে ‘শাহনূর ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করে সমাজে জনকল্যাণমূলক পরিষেবার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে আসছেন। ফাউন্ডেশনে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পথশিশু ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া তিনি সমাজে অসহায় দরিদ্র লোকদের সহযোগিতায় বিভিন্ন কর্মকাণ্ড করে আসছেন।
এ ছাড়া শাহনূর বাংলাদেশে এভার গ্রিন জুম বাংলাদেশ, লায়ন্স ক্লাব অব বাংলাদেশ, ঢাকা গ্লোয়িং রোজের চেয়ারপারসন, সাকসেস ওয়ার্ল্ড-এর বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থেকে কাজ করে যাচ্ছেন।

সম্মাননাপ্রাপ্তির বিষয়ে শাহনূর বলেন, ‘সম্মাননা পাওয়াটা আনন্দের। যেকোনো ভালো কাজের স্বীকৃতি সেই কাজের উৎসাহ আরো বাড়িয়ে দেয়। আমি বিগত কয়েক বছর ধরে সমাজে মানবাধিকার ও সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি।

ইনশাআল্লাহ, আমি যত দিন বেঁচে থাকব আমার এই কর্মকাণ্ড আমি অব্যাহত রাখব।’সম্মাননা প্রদান অনুষ্ঠানে এশিয়ান পোস্ট ইউএসএর প্রকাশক এনাম চৌধুরী ও চ্যানেল ৫২ ইউএসএর পরিচালক চৌধুরী হাসিন ফারাহ ও নিউ ইয়র্কের সংগীতশিল্পী হিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে মানবাধিকারবিষয়ক সম্মাননা পেলেন চিত্রনায়িকা শাহনূর

আপডেট টাইম : ১০:২৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫