ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শুটিংয়ের মাঝে হঠাৎ অসুস্থ, ফ্ল্যাটে মিলল অভিনেতার মরদেহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১৩৯ বার

ফের বিনোদন দুনিয়ায় দুঃসংবাদ।আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন হিন্দি ও মারাঠি টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা যোগেশ মহাজন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

হিন্দুস্তান টাইমস এক খবরে জানিয়েছে, সিরিয়ালের শুটিং করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। পরে ১৯ জানুয়ারি উমেরগাঁও আবাসনে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, রবিবার নিজের শো ‘শিব শক্তি তপা ত্যাগ তাণ্ডব’-এর শুটিং করছিলেন তিনি। অসুস্থ বোধ করায় তিনি সেট ছেড়ে শুটিং কমপ্লেক্সের মধ্যেই নিজের ফ্ল্যাটে ফিরে যান। পরে তিনি সেটে না ফেরায় এই শোয়ে তার সহ-অভিনেতা ও কলাকুশলীরা বিরক্ত হতে শুরু করেন।

পরে সিরিয়ালের কলাকুশলীরা উমেরগাঁওয়ে অভিনেতার ফ্ল্যাটে দেখা করতে গিয়েছিলেন। তবে কড়া নাড়লেও কেউ ফ্ল্যাটের দরজা খোলেননি। এমন পরিস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে অভিনেতাকে অচৈতন্য অবস্থায় দেখতে পান তারা। তৎক্ষণাৎ অভিনেতাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার। গতকাল সোমবার বোরিভালি পশ্চিম মুম্বাইয়ে প্রগতি হাই স্কুলের কাছে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এদিকে যোগেশ মহাজনের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছেন তার স্ত্রী। অভিনেতার ৭ বছরের এক ছেলেও রয়েছে।

যোগেশ মহাজনের সহ-অভিনেতা আকাঙ্ক্ষা রাওয়াত ইন্ডিয়া টুডেকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘উনি খুবই প্রাণবন্ত মানুষ ছিলেন। তার সেন্স অফ হিউমারও ছিল দুর্দান্ত। এক বছরেরও বেশি সময় হয়ে গেল আমরা একসঙ্গে শুটিং করেছি। তবে আচমকা এই খবরে আমরা সবাই হতবাক।’

উল্লেখ্য, ‘শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব’ ছাড়াও ‘আদালত’, ‘জয় শ্রীকৃষ্ণ’, ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘দেব কে দেব মহাদে’’-এর মতো টিভি শোতেও দেখা গেছে যোগেশকে। পাশাপাশি ‘মুম্বাইচে শাহানে’ এবং ‘সংসারচি মায়া’র মতো মারাঠি ছবিতেও কাজ করেছেন এই অভিনেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শুটিংয়ের মাঝে হঠাৎ অসুস্থ, ফ্ল্যাটে মিলল অভিনেতার মরদেহ

আপডেট টাইম : ০৬:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫