ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক নিয়ে যা বললেন শাওন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১৭৪ বার

বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন শেষে তথ্যটি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপরই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। নেটিজেনরা প্রকাশ করছেন তাদের নানা মত।

এবার সেই তালিকায় যুক্ত হলেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। গতকাল রাতে নতুন পোশাকে তিন বাহিনীর একটি ছবি ফেসবুকে শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, ‘পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না। পোশাকের নকশা পরিবর্তন এই সময়ে জরুরি ছিল কি না, সেই প্রশ্নও করব না। নতুন পোশাকের রঙ কোনো বিশেষ দেশের সঙ্গে মিলে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে, সেই কথা মাথায় আসলেও মুখে আনব না।’

শাওন আরও লিখেছেন, ‘আমার শুধু একটাই কৌতুহল। এই তিন বাহিনীর সবার জন্য কয়েক লাখ সেট নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে? সেই টেন্ডার যারা পাবেন, তারা কি আত্মীয়তা, রাজনৈতিক দল, জুলাই বিপ্লব নাকি অন্য কোনো কোটায় পাবেন?’

এদিকে, গেল শুক্রবার রাজধানীতে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী শাওন। বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউমার্কেটে শপিং করতে গিয়েছিলেন তিনি। রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা সজোরে ধাক্কা দেয় অভিনেত্রীকে। দুর্ঘটনায় বাঁ পায়ে গুরুতর চোট পান শাওন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক নিয়ে যা বললেন শাওন

আপডেট টাইম : ০৬:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫