ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মরণোত্তর সম্মাননা পাচ্ছেন পাপিয়া সারোয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১০৮ বার

রাজধানীর ধানমন্ডির ছায়ানট ভবনে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন। ৪৩তম এই অধিবেশন অংশ নিচ্ছেন পাঁচ শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক। আর এই আয়োজনে মরণোত্তর সম্মাননা হিসেবে ‘রবীন্দ্রপদক’ পাচ্ছেন প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। আজ মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি ডা. সারওয়ার আলী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সম্পাদকমণ্ডলীর সদস্য তানিয়া মান্নান, বক্তব্য রাখেন সহ-সভাপতি বুলবুল ইসলাম, আমিনুল হক বাবুল ও লাইসা আহমদ লিসা। এ ছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল ফারাহ্ পলাশ, সদস্য দিলীপ দত্ত, রশীদ আল-হেলাল ও মামুনুর রশীদ।

জানা যায়, এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকছেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী ফাহমিদা খাতুন। এদিন বিকেল সাড়ে ৪টায় বোধনসংগীত ‘এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে’র মধ্যদিয়ে অধিবেশন উদ্বোধন হবে।

তিন দিনেরই সান্ধ্য-অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন রবিরশ্মি, গীতি আলেখ্য, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান দিয়ে। ৪৩তম অধিবেশনের দ্বিতীয় দিন বিকেল ৪টায় থাকছে ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ফকরুল আলম। আলোচক হিসেবে থাকবেন আলম খোরশেদ ও হামীম কামরুল হক। এদিন সভাপতিত্ব করবেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি মফিদুল হক।

শেষদিন বিকেল সাড়ে ৩টায় থাকছে শ্যামলীস্থ এসওএস শিশুপল্লীতে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের এ যাবৎকাল পরিচালিত কার্যক্রমের উপস্থাপনা। বার্ষিক অধিবেশন উপলক্ষে প্রকাশিত হবে রবীন্দ্রনাথের সৃষ্টির নানা দিক নিয়ে বিশিষ্টজনদের লেখা প্রবন্ধের সংকলন ‘সংগীত সংস্কৃতি’।

বলা দরকার, ১৯৭৯ সালে শিল্পী জাহিদুর রহিমের প্রয়াণ দিবসে কাজ শুরু করেছিল ‘জাহিদুর রহিম স্মৃতি পরিষদ’। পরে দেশব্যাপী বৃহত্তর পরিসরে কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্য নিয়ে বাঙালির চিরকালের সঙ্গী রবীন্দ্রনাথের নাম যুক্ত করে সংগঠনটির নামকরণ হয় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। বর্তমানে এই পরিষদের সক্রিয় শাখা ৮২টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মরণোত্তর সম্মাননা পাচ্ছেন পাপিয়া সারোয়ার

আপডেট টাইম : ০৬:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫