ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

ভাঙলো এবার সালমান-লুলিয়ার সম্পর্ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬
  • ৩০৫ বার

চিরকুমার তকমাটা এবারও কপাল থেকে মুছতে পারলেন না বলিউডের এভারগ্রিন হিরো সালমান খান। রোমানিয়ার মডেল লুলিয়া ভেন্টুরের সঙ্গে সল্লু মিয়ার সম্পর্কটা আগের প্রেমগুলোর মতোেই ভেঙে গেল। এই ডিসেম্বরেই তারা ঘর বাঁধবেন, হাওয়ায় ভাসছিল এমনই খবর। সেটা আর হলো কই!

সালমান খানের ঘণিষ্ঠজনদের বরাত দিয়ে ভারতের সিনে-ম্যাগাজিন বলিউড লাইফ জানিয়েছে, সম্প্রতি রোমানিয়ান লুলিয়ার ভারতে থাকার মেয়াদ শেষ হয়েছে। তাকে ফিরে যেতে হয়েছে নিজের দেশে। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তাকে অনুরোধ করেছিলেন সালমান। কিন্তু তা কানে নেননি স্বর্ণকেশী ওই তরুণী। এটা সহজভাবে নিতে পারেননি সালমান খান। স্বভাব অনুযায়ী লুলিয়া ভেন্টুর সঙ্গে এই নিয়ে দুর্ব্যবহার করেন বলিউড বডিগার্ড। গাল ফুলিয়েই ইউরোপের উদ্দেশে উড়াল দিয়েছেন।

বিমানে ওঠার আগে লুলিয়া একবারও বলে যাননি ফিরবেন কি ফিরবেন না। সালমানের ঘণিষ্ঠরা জানিয়েছেন রোমানিয়ার সেলিব্রিটি ওই মডেলের অভিব্যক্তিই নাকি বলে দিয়েছে তার ভারতেমুখি না-হওয়ার কথা। তাই একাকিত্বের পথেই আবার হাঁটা শুরু করলেন দাবাং খান।

একান্ন বছর পূর্ণ করা চিরসবুজ সালমানের জীবনে প্রেম এসেছে বার বার। কিন্তু সব সম্পর্ক বালির বাঁধের মতো ভেঙে গেছে, তছনছ হয়েছে তার স্বপ্ন। লুলিয়ার সাথে সম্পর্কের পর হয়ত সালমান ভেবেছিলেন, এই সেই মেয়ে যাকে এতবছর ধরে জীবনসঙ্গিনী করার জন্য খুঁজছিলেন তিনি!

লুলিয়ার সঙ্গে সালমানের দুই বছরের রোমান্স বেশ জমেছিল। ভিন্ন পরিবেশে জীবনযাপনে অভ্যস্থ দুই সেলিব্রিটির মধ্যে অল্পসময়েই গড়ে ওঠেছিল চমৎকার বোঝাপড়া। একসঙ্গে ঘণিষ্টভাবে তাদের দেখা গেছে অনেক জায়গাতে। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই ভিন্ন। দেশে ফিরে লুলিয়ার এক টুইট বার্তায় লিখেছেন, একটা বড়ধরনের ভুল থেকে সৃষ্টিকর্তা আমাকে ফিরিয়ে এনেছে। আমি ফিরেছি আমার আপন ভুবনে, এই ভুবনকে ভালোবাসি আমি। এই ভুবনেরই চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকতে চাই।

সোমি আলি, সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই আর ক্যাটরিনা কাইফের মতোই লুলিয়াও শেষপর্যন্ত সল্লু মিয়ার সাবেক প্রেমিকার তালিকায় নাম লিখিয়েছেন, বলিউডের হাওয়ায হাওয়া ভাসছে এখন এই খবর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ভাঙলো এবার সালমান-লুলিয়ার সম্পর্ক

আপডেট টাইম : ০১:১৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬