ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিয়ের খবর প্রকাশ্যে আনলেন তমালিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ১৩৮ বার

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। আছেন অভিনয় থেকে দূরে। নেই কোনো খবরের শিরোনামেও। এর মধ্যেই জানা গেল, যুক্তরাষ্ট্রেই বিয়ে করেছেন তমালিকা। আর আনন্দের সংবাদটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই, এক ফেসবুক পোস্টের মাধ্যমে।

আজ সোমবার স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে প্রকাশ্যে আসে অভিনেত্রীর বিয়ের খবর। তবে কবে ও কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, তা জানা যায়নি। পাওয়া যায়নি, প্রভীন সম্পর্কে বিস্তারিত তথ্যও।

আজ তমালিকা কর্মকার তার ফেসবুকে শেয়ার করেন স্বামী প্রভীনের সঙ্গে থাকা একটি ছবি। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’।

তমালিকার পোস্ট করা সেই ছবিতে বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন। এই তালিকায় আছেন মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ। তমালিকাও শুভকামনার উত্তর দিয়ে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, তমালিকা ও প্রভীনের বিয়ে হয়েছে অনেক আগেই। আর তাদের বিয়ের খবরটি তমালিকার খুব কাছের মানুষেজনরাই জানেন। তবে দুজনের কেউই খবরটি আনুষ্ঠানিকভাবে কাউকে জানাননি। তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয় অনেক দিনের। সেখানে থেকেই তাদের বন্ধুত্ব, অতঃপর প্রেম। সবশেষে বিয়ের মধ্যদিয়ে সম্পর্ক পূর্ণতা পায় পরিণয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিয়ের খবর প্রকাশ্যে আনলেন তমালিকা

আপডেট টাইম : ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫