ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দুদকের চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ১৬৮ বার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদ থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে এ চিঠি পাঠানো হয়। এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও-র আঞ্চলিক পরিচালক পদে বসাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন। এ অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে এখন অনুসন্ধান চলছে। গত ১৫ জানুয়ারি সায়মা ওয়াজেদ পুতুলের এ বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়ে অনুসন্ধানকারী দল যেখানে যেখানে প্রয়োজন, সেখানেই চিঠি দেবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অনুসন্ধান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।
এ ছাড়া ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এদিকে, গত বছরের ৩০ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, আর্থিক ও ফৌজদারি মামলা থাকায় পুতুলের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ সরকার। তাই এখন থেকে তার পরিবর্তে ডব্লিউএইচও’র সঙ্গে সরাসরি কাজ করতে সংস্থাটিকে চিঠি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান সায়মা ওয়াজেদ পুতুল।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দুদকের চিঠি

আপডেট টাইম : ১০:০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫