ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে সাইফ আলীর হামলাকারী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৯৭ বার

বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্তকে অবশেষে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। আজ রবিবার ভোরে থাণে এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ধরা পড়ার ভয়ে অভিযুক্ত মোহাম্মদ সাজ্জাদ নিজের নাম পরিবর্তন করে বিজয় দাস নামে পরিচয় দিচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়তেই হলো তাকে।

মুম্বাই পুলিশের একজন কর্মকর্তা জানান, অভিযুক্তকে থাণের একটি ঝোপের মধ্যে শুকনো ঘাসের ওপর ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকেই তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি ধারালো কাস্তে ও তোয়ালে উদ্ধার করা হয়েছে।

অভিযুক্ত যুবক ধরা পড়ার পর পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনিই সাইফ এবং করিনার বাড়িতে প্রবেশ করেছিলেন এবং তাদের উপর হামলা করেছিলেন।

তবে কেন হামলা চালিয়েছেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে সাইফের বান্দ্রার বাড়িতে হামলা হয়। অভিনেতাকে ছুরি দিয়ে ৬ বার কোপানো হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে ছুটে যান সাইফ আলি খান। হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অবশেষে সাইফ আলীর হামলাকারী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫