ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সড়ক দুর্ঘটনার শিকার শাওন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ১৩৬ বার
দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। শুক্রবার (১৭ জানুয়ারি) বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউমার্কেটে শপিং করতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই আহত হয়েছেন অভিনেত্রী। বিষয়টি নিজেই জানিয়েছেন শাওন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার প্রসঙ্গে শাওন জানান, পুত্র নিষাদকে নিয়ে নিউমার্কেটে গিয়েছিলেন তিনি। ফেরার সময় ঘটে দুর্ঘটনা। শাওনের ভাষায়, “কোথা থেকে মাটি ফুঁড়ে এলো ‘বাংলার টেসলা’ খ্যাত এক অটোরিকশা! কিছু বুঝে ওঠার আগেই তিন যাত্রীসহ চালক মহাশয় সজোরে ধাক্কা দিলেন। পেছনের চাকা আমার বাঁ পায়ের ওপর দিয়ে চলে গেল।
পরের ঘটনা উল্লেখ করে শাওন লেখেন, ‘টেসলার চালককে ধন্যবাদ, তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশেপাশে থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ, নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য। কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি, যিনি নিজ দোকানের ফিল্টার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন।’

নিজের শরীরের বর্তমান আপডেট জানিয়ে শাওন বলেছেন, ‘পরম করুণাময় আল্লাহর দয়ায় পা ভাঙেনি।

তবে পেশি ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ণ বিশ্রাম আর ওষুধে আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সড়ক দুর্ঘটনার শিকার শাওন

আপডেট টাইম : ১১:৪৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫