ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অডিশন দিতে যাওয়ার পথে তরুণ অভিনেতার মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ১০৯ বার

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের তরুণ অভিনেতা আমন জয়সওয়াল। শুক্রবার (১৭ জানুয়ারি) তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার সহকর্মী ধীরজ মিশ্র। জানিয়েছেন, একটি ট্রাক অভিনেতার মোটরসাইকেলে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গেই প্রাণ হারান আমন।

২২ বছর বয়সী আমন হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। তরুণ অবস্থায় তার সুদর্শন চেহারা এবং রসিক স্বভাবে টেলিদুনিয়ায় অনেকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। ইতোমধ্যে তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে টেলি ইন্ডাস্ট্রিতে।

জানা গেছে, নতুন একটি কাজের জন্য অডিশন দিতে যাচ্ছিলেন আমন। সেখানেই যোগেশ্বরী সড়কে তার বাইকে সজোরে এসে ধাক্কা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমন জয়সওয়ালের।

উত্তর প্রদেশের বালিয়া থেকে মুম্বাইতে ক্যারিয়ার গড়ার জন্য পা রেখেছিলেন আমন। ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার পর থেকেই দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। একজন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেন রবি দুবে, শগুন মেহেতার শো ‘উদারিয়া’র মাধ্যমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অডিশন দিতে যাওয়ার পথে তরুণ অভিনেতার মৃত্যু

আপডেট টাইম : ০৭:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫