ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হানিমুন থেকে ফিরে রোহিঙ্গা ক্যাম্পে তাহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ১২৫ বার

নতুন বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গেল ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এরপর ৭ জানুয়ারি মধুচন্দ্রিমার উদ্দেশে নবদম্পতি উড়াল দেন মালদ্বীপে। আর সেখান থেকে ফিরেই গায়ক ছুটে যান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

গতকাল শুক্রবার তাহসান তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে রোহিঙ্গ আশ্রয়শিবির পরিদর্শনের নানা মুহূর্তের ছবি রয়েছে। কিন্তু কেন সেখানে গিয়েছিলেন এই গায়ক? অবশ্য, এর উত্তরও দিয়েছেন তাহসান নিজেই।

তাহসান খান বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি। কয়েক সপ্তাহ আগে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত। জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে ভীষণ অনুপ্রাণিত হয়েছি।’

জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তাহসান। তারই অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এই গায়ক।

তাহসানের কথায়, ‘মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে জীবন শুরু করেছে। আক্রান্তদের সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থা। শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছে, তাদের ধৈর্য ও সহনশীলতা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে আমাকে সব সময় অনুপ্রাণিত করে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হানিমুন থেকে ফিরে রোহিঙ্গা ক্যাম্পে তাহসান

আপডেট টাইম : ১২:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫