ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম

পূজোর গানে পিয়ার সঙ্গে ২০ তারকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬
  • ৩৮৮ বার

মডেল হিসেবে জান্নাতুল পিয়া দেশের সীমানা পেরিয়ে বিদেশেও গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছেন। অভিনয় আর উপস্থাপনায় দক্ষতা দেখিয়েছেন। পেয়েছেন জনপ্রিয়তাও। এবার তিনি মডেল হলেন একটি পূজোর গানে।

‘পূজো এলো’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। তাঁর সঙ্গে কোরাসে কণ্ঠ দিয়েছেন মিলন ও সাফায়েত। গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। মিলনের সুরে এটির সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ ও এমএমপি রনি।

জান্নাতুল পিয়ার সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন চলচ্চিত্র নায়ক শিপন। এছাড়াও গানটিতে দেখা যাবে দেশের জনপ্রিয় ২০ জন তারকাকে। তাঁদের মধ্যে আছেন ফেরদৌস ওয়াহিদ, ইমরান, চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস,সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, ধারাভাষ্যকার চৌধুরী জাফর উল্লাহ শারাফত সহ আরো অনেকে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

প্রথমবারের মত পূজোর গানে মডেল হওয়া প্রসঙ্গে পিয়া বলেন, ছোটবেলায় বন্ধুদের সঙ্গে মন্ডপে যেতাম। মজা করতাম। কিন্তু, এখন সময় স্বল্পতার কারণে মন্ডপে যাওয়া হয়ে ওঠে না। অনেক দিন পর এই মিউজিক ভিডিওর কাজ করার সুবাদে সেই সুযোগটা পেয়ে গেলাম। এজন্য খুব ভালো লাগছে।

রুব মিউজিক স্টেশনের ব্যানারে মিউজিক ভিডিওটি পূজো উপলক্ষে শিগগিরই মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

পূজোর গানে পিয়ার সঙ্গে ২০ তারকা

আপডেট টাইম : ১০:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬