ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

এবার ওটিটিতে ‘দরদ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ১২৮ বার

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। যা মুক্তি পায় গেল বছর ১৫ নভেম্বর। এতে তার বিপরীতে জুটি বাঁধেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। প্যান ইন্ডিয়ান এই সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন।

বাংলাদেশ ছাড়াও এটি থাইল্যান্ড, কানাডাসহ প্রায় ২০টি দেশে মুক্তি পেয়েছে। তবে শুরু থেকে নির্মাতা যেমনটা বলে এসেছিলেন যে, বাংলাদেশের সঙ্গে এটি একইদিনে হিন্দি, তেলেগুসহ পাঁচ ভাষায় ভারতে মুক্তি দেওয়া হবে। কিন্তু মুক্তির দুই মাস পরেও সেটি ভারতে মুক্তি পায়নি। এর আগেই জানা গেল, সিনেমাটি এবার ওটিটিতে উন্মুক্ত হচ্ছে!

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে ‘দরদ’র একটি পোস্টার শেয়ার করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তবে মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি। শিগগিরই তা জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার এ সিনেমার গল্প এগিয়েছে বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকার ঘটনাকে কেন্দ্র করে, যা সবাইকে হতবাক করে দেয়। ছোট্ট সেই শহরে সন্দেহের তীর গিয়ে পড়ে দুলু মিয়ার ওপর। এতে দুলু মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান আর ফাতিমা চরিত্রে দেখা গেছে সোনাল চৌহানকে।

সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন। প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন।

শাকিব ও সোনাল ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেকসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

এবার ওটিটিতে ‘দরদ’

আপডেট টাইম : ০৬:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫