ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিয়ের খবর প্রকাশ্যে আনলেন পড়শী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ১৫৪ বার

প্রায় এক বছর পর বিয়ের খবর প্রকাশ্যে আনলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। পাত্র হামিম নীলয়। যুক্ত আছেন গানের সঙ্গে। থাকেন যুক্তরাষ্ট্রে। গেল বছর ৪ মার্চ দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পড়শীর ভাই স্বাক্ষর এহসান।

তিনি বলেন, ‘তাদের বিয়েটা আগেই হয়েছে। বলা যায়, এক বছর হলো। পারিবারিক আলোচনার কিছু বিষয় আছে, তাই আমরা এখনই বিস্তারিত বলছি না।’

স্বাক্ষর আরও বলেন, ‘ক্ষুদে গানরাজ থেকেই তারা ভালো বন্ধু। বছর ২-৩ হলো তারা সম্পর্কে জড়িয়েছে। গত বছর পারিবারিক ও ঘরোয়াভাবে তাদের কাবিন হয়েছে। আগামী ফেব্রুয়ারি বা মার্চে বিবাহত্তোর সংবর্ধনা হবে।’

‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান পড়শী। সেই গানের স্টেজেই নীলয়ের সঙ্গে পরিচয়। নীলয়ও ছিলেন প্রতিযোগী। বলা যায়, ১৬ বছর আগের পরিচিত-পরিণয়কে পরিণতি দিলেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, নীলয়-পড়শী একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার আসরে প্রতিযোগী ছিলেন নীলয়ও। ২০১০ সাল থেকে নীলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। গত বছর পরিবারসহ নীলয় দেশে আসলে তখনই তাদের বিয়ে সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিয়ের খবর প্রকাশ্যে আনলেন পড়শী

আপডেট টাইম : ০৬:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫