ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মক্কায় গিয়েও বাজে মন্তব্যের শিকার, জবাব দিলেন নিলয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ১৪০ বার
ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর। ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেতাকে। তবে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে এ অভিনেতা। পর্দায় হিট নাটক দেওয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমেও তুমুল জনপ্রিয় তিনি।

ভক্তদের সংস্পর্শে থাকেন নিয়মিত। সম্প্রতি পবিত্র ওমরাহ পালন করতে পরিবার নিয়ে সৌদি আরবে গেছেন নিলয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্টও করেছেন ভক্তদের সঙ্গে। তবে অভিনেতার সেই পোস্টে আসে বহু বিরূপ মন্তব্য।
এতে খানিকটা বিরক্ত এই অভিনেতা। জবাবও দিলেন ফেসবুকে।

শনিবার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিলয় লিখলেন, ‘এর আগেও আমি অনেক দেশে গিয়েছি। ছবি পোস্ট করেছি।

এমনকি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি। কিন্তু এত বাজে কমেন্টস আসেনি। মক্কায় এসে ছবি দিলেই যত বাজে কমেন্টস আসা শুরু করে। কারণটা কী, কিছুই বুঝতে পারলাম না।’তিনি আরো লিখেছেন, ‘পবিত্র নগরীতে এসেছি।

ছবি দেখে ভালো লাগলে ভালো কমেন্টস করবেন, ভালো না লাগলে এড়িয়ে যাবেন। আল্লাহ আমাকে এই পবিত্র জায়গায় দ্বিতীয়বারের মতো আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন আবার আসবো, বারবার আসবো। আপনিও আল্লাহর কাছে দোয়া  করবেন, যাতে আপনিও আসতে পারেন এখানে। আল্লাহ কোনটা কবুল করবেন আর কোনটা করবেন না সেটা আল্লাহই ভালো জানেন।’অশালীন মন্তব্যকারীদের উদ্দেশে নিলয় লিখেছেন, ‘বাজে কমেন্টগুলো আপনার জীবনের হতাশার বহিঃপ্রকাশ মাত্র। হিংসা থেকে দূরে থাকবেন, জীবন সুন্দর হবে।’

২০০৯ সালে ‘ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজে পথ চলা শুরু হয় নিলয়ের। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ চলচ্চিত্র দিয়ে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। যদিও সিনেমায় নিয়মিত না হলেও নাটক নিয়েই ব্যস্ত নিলয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মক্কায় গিয়েও বাজে মন্তব্যের শিকার, জবাব দিলেন নিলয়

আপডেট টাইম : ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫