ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বিকিনি পরা ছবি দেওয়ায় বাসা ছাড়তে হলো গিটারিস্ট নিশাতকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ১০৬ বার
নাম তার নিশাত আনজুম হলেও সেটি ছাপিয়ে গেছে তার গিটার বাদনে। এখন তার মূল পরিচয় ‘দ্য মেটাল কুইন’ হিসেবে। দেশের প্রথম নারী মেটাল গিটারিস্ট তিনি। ২০১৪ সাল থেকে রক ও মেটাল জনরায় গিটার বাজিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন শ্রোতামনে।

দেশের প্রথম হেভিমেটাল গিটারিস্ট নিশাত আনজুম। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন অ্যালবাম ‘বয়কট’। তবে অ্যালবাম মুক্তি পাওয়ার পর এবার বাসা থেকে বয়কট হলেন এই সঙ্গীতশিল্পী। সম্প্রতি থাইল্যান্ডে গিয়ে বিকিনি পরে ছবি পোস্ট করেছেন তিনি, আর এর যের ধরেই করায় বাসা থেকে বের করে দেওয়া হয়েছে তাকে।
জানা গেছে, থার্টি ফার্স্ট উদযাপন উপলক্ষে থাইল্যান্ডের পাতায়া বিচে গিয়েছিলেন শিল্পী নিশাত আনজুম। থাইল্যান্ড ট্যুরের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই তরুন শিল্পী। এর মধ্যে তার বিকিনি পরা কিছু ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা সমালোচনা। কেউ কেউ নিশাতের সৌন্দর্যের প্রশংসা করলেও রঙিন বিকিনিতে তার বর্ণীল ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক সমালোচনা।

যার ফলে পারবারিক ভাবে বেশ ঝামেলায় পোহাতে হচ্ছে তাকে।খোঁজ নিয়ে জানা যায়, বিকিনি পরা ছবি আপলোড করে বিতর্কের জন্ম দেওয়া নিশাতকে বাসা থেকে বের করে দিয়েছেন অভিভাবক। এব্যাপারে নিশাতের সাথে যোগাযোগ করা হলে গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি। তবে থাইল্যান্ড কেনো বা কার সাথে গিয়েছিলেন এ ব্যাপারে কোন মন্তব্য করতে চাননি তিনি।

হেভিমেটাল ঘরানার গিটার বাদন ও গায়কীর কারণে স্বল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছেন এই তরুন শিল্পী।

তবে পারিবারিক জটিলতার কারণে তার সদ্য মুক্তি পাওয়া ‘বয়কট’ অ্যালবামের প্রচারণায় অংশ নিতে পারছেন না তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

বিকিনি পরা ছবি দেওয়ায় বাসা ছাড়তে হলো গিটারিস্ট নিশাতকে

আপডেট টাইম : ০৫:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫