ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ১০২ বার
মাজার, বাউল সংগীত ও কাওয়ালি গানসহ সাংস্কৃতিক আয়োজনের ওপর হামলা সহ্য করবে না অন্তর্বর্তী সরকার। ঢাকায় চীনা দূতাবাস গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মাজার বা বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর কোথাও কোথাও হামলা হচ্ছে। তবে সেটা সব জায়গায় না।

এটা মনে রাখতে হবে একটি জায়গায় হলেও আমরা সহ্য করব না, আমাদের অবস্থানটা খুব পরিষ্কার। এই ব্যাপারে কোনো সহিষ্ণুতা দেখানো হবে না।শিল্প–সংস্কৃতির ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করে ফারুকী বলেন, শিল্পকলা একাডেমি প্রতি মাসে অনেকগুলো আয়োজন করছে। এই মাসে ১২টি সাধু মেলা ছিল।

আগামী মাসে দ্বিগুণ, অর্থাৎ ২৪টি সাধু মেলা হবে।  আর এটা সরকারি উদ্যোগ। এ ছাড়া বেসরকারি উদ্যোগে তো নানান আয়োজন হতেই থাকবে।নতুন বাংলাদেশের এই অগ্রযাত্রায় চীনকে উন্নয়ন সহযোগী হিসেবে আরও বেশি পাশে পাওয়া যাবে এমন আশাবাদ ব্যক্তি করে উপদেষ্টা বলেন, মানুষে মানুষে যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক দৃঢ় হবে।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর বিভিন্ন জায়গায় মাজারে হামলা-ভাঙচুরের একাধিক ঘটনা ঘটেছিল। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে তখনও সরকারের পক্ষ থেকে এসব বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। পরের কয়েক মাসে তা কমে আসে। এরই মধ্যে গত বুধবার ময়মনসিংহ শহরে শাহ সুফি সৈয়দ কালু শাহর মাজারে হামলা চালিয়ে মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এরপর গভীর রাতে কয়েকশ মাদ্রাসা ছাত্র হামলা চালিয়ে ২০০ বছরের পুরনো মাজারের একটি অংশ ভেঙে ফেলে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শহরের রাজনৈতিক নেতা, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫