ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ডাইনি রূপে জয়া আহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ১১৫ বার

উঁচু-নিচু পথ, টিলা- তার মধ্যে আবার ঝর্ণা, জলাধার; সবুজে ঘেরা পরিবেশ। অদ্ভুদ সৌন্দর্যের মধ্যে কিছু মানুষের বসবাস। তাড়াও প্রকৃতির মতই সুন্দর; সবার কণ্ঠেই সুর, ছন্দময় তাদের কথা। হঠাৎ সেই লোকালয়ে পাওয়া যায় এক ছোট মেয়েকে, যার কণ্ঠে সুর নেই। সেই গ্রামে কণ্ঠে সুর না থাকা একটা অভিশাপ। ছোট মেয়ের অভিশাপ কাটে, কণ্ঠে সুর আসে। কিন্তু কীভাবে? সেটির পেছনে ছুটতে গিয়ে বের হয়ে আসে ডাইনির কথা। প্রকাশ্যে আসতে থাকে আরও সব কঠিন বাস্তবতা।

শেষ চমকটা এখানেই। গল্পের সেই ডাইনি চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মেকআপের গুণে ডাইনি চরিত্রে তাকে বোঝাই ছিল কষ্টসাধ্য। গল্পের প্রয়োজনে শেষভাগে নিজের রূপে ধরা দেন এই অভিনেত্রী।

চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’র শেষ পর্ব ‘বেসুরা’ প্রকাশ হয়েছে। এতে ভয়ের নতুন এক ব্যাখ্যা দিতে চেয়েছেন নুহাশ হুমায়ূন। আর তাইতো পরিচিত ভূতের গল্প না বলে সাইকোলজিক্যাল হরর গল্প বলেছেন তিনি। যা লিখেছেন নির্মাতার মা গুলতেকিন খান।

জয়া আহসান বলেন, ‘দর্শকরা সবাই কম-বেশি জানেন আমি ক্যারেক্টার আর্টিস্ট, ভিন্ন রকম চরিত্রে কাজ করতে পছন্দ করি। গল্পটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান মিলে ভীষণ শক্তিশালী গল্প লিখেছেন। ক্যামিও চরিত্র হিসেবে কাজটি করেছি। ছোট চরিত্র হলেও এর প্রভাব অনেক বেশি।’

তিনি আরও বলেন, ‘আমরা যে অভিনয় বা শিল্পচর্চা করি বা একজন শিল্পী যে শিল্পচর্চাটা করেন তার মূল জায়গাটা কী? সেটা ডাইনি বেশে আমার দেওয়া সংলাপগুলোতে নিহিত আছে।’

নির্মাতা নুহাশ জানান, কনটেন্টটি এডিট করার সময় প্রথমে এডিটরও নাকি বুঝতে পারেননি যে ডাইনি বেশে অভিনয় করছেন জয়া আহসান। এজন্য অবশ্য অভিনেত্রী কৃতিত্ব দিয়েছেন মেকআপ আর্টিস্ট, নির্মাতা ও সিনেমাটোগ্রাফারকে।

জয়া বলেন, ’ভালো লাগছে যে প্রথম দিকে কেউ এটা ধরতে পারেনি। এটা আসলে মেকআপ আর্টিস্টের কৃতিত্ব। কীভাবে চরিত্রটিকে দেখানো হচ্ছে, ক্যামেরা কীভাবে ধরা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ ছিল এক্ষেত্রে। তাই নির্মাতা ও সিনেমাটোগ্রাফারকে এর কৃতিত্ব দিতে হবে।’

‘বেসুরা’য় অভিনয় করেছেন সুমাইয়া শিমু, ইসলাম উদ্দিন পালাকার, মান্, এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, মোহাম্মদ ফাইয়ান ওয়াহিদ, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তাসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ডাইনি রূপে জয়া আহসান

আপডেট টাইম : ০৬:৪২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫