ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বরবাদ’র জন্য দেশ ছাড়ছেন শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ১৯৯ বার

ফের মুম্বাই যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। আর এই সফরে তিনি শেষ করবেন ‘বরবাদ’ সিনেমার শুটিং- এমনটাই জানিয়েছেন এর পরিচালক মেহেদী হাসান হৃদয়।

নির্মাতা জানান, আগামী ১০ বা ১১ জানুয়ারি ‘বরবাদ’র শুটিং শেষ করতে মুম্বাই যাবেন শাকিব খান। দুই সপ্তাহ সময় নিয়ে সিনেমার বাকি অংশের কাজ করবেন তিনি।

হৃদয় বলেন, ‘ইতিমধ্যেই ২৮দিন শুটিং করে ফেলেছি। যতটুকু কাজ করেছি, আমার বিশ্বাস দর্শক পছন্দ করবেন। আশা করব, আগামীতে টিজার-ট্রেলার রিলিজের পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন।’

এদিকে, গেল বছর ডিসেম্বরে ‘বরবাদ’র পোস্টার প্রকাশিত হয়। যেখানে নতুন লুকে ধরা দেন শাকিব খান। সেসময় শাকিব জানিয়েছিলেন, ‘বরবাদ’ যে আয়োজনের সিনেমা তা অতীতের সব সিনেমাকে ছাপিয়ে যাবে।

সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। আরও আছেন যীশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকে। এছাড়াও সিনেমার একটি আইটেম গানে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। ‘বরবাদ’ মুক্তি পাবে ২০২৫ সালের রোজার ঈদে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বরবাদ’র জন্য দেশ ছাড়ছেন শাকিব খান

আপডেট টাইম : ০৬:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫