ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

স্বাস্থ্য অধিদফতরের তিন পরিচালক পদে রদবদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০১৬
  • ৪২৩ বার

স্বাস্থ্য অধিদফতরে তিন পরিচালক পদে রদবদল হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনাল শাখা-২ অধিশাখার উপসচিব কাজী নুরুন্নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ও লাইন ডিরেক্টর, হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট অধ্যাপক ডা. সামিউল ইসলামকে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বদলি করা হয়েছে। এ পদে নতুন নিয়োগ পেয়েছেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা.সানিয়া তাহমিনা ঝোরা।

পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডিরেক্টর কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল ডা. আবুল খায়ের মো. শামসুদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক পদে বদলি করা হয়।

এছাড়া পরিচালক (প্রশাসন) ডা. এহতেশামুল হক চৌধুরী সম্প্রতি অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে পদোন্নতি পাওয়ায় এ পদটি শূন্য হয়। ফলে এ পদে নিয়োগ পেয়েছেন অধিদফতরের এমআইএসের উপ পরিচালক ডা. সমীর কান্তি সরকার।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের ৯ অক্টোবরের মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদান করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। অন্যথায় ১০ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য অধিদফতরের তিন পরিচালক পদে রদবদল

আপডেট টাইম : ১১:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০১৬