ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সন্তানকে নিয়ে পরীমণির সংসার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১১০ বার
কাজের বাইরে সন্তানদের নিয়েই সময় কাটে চিত্রনায়িকা পরীমণির। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পুণ্য ও দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে নিয়েই পরীমণির সংসার। তাই তো নতুন বছরের আগমনে দুই সন্তানকে নিয়েই নিউ ইয়ার সেলিব্রেশন করলেন।
রোববার সামাজিক মাধ্যমে নতুন বছরের সেই আয়োজনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পরীমণি। ছবিতে দেখা যায়, পুণ্য ও প্রিয়মকে বাহুডোরে আগলে রেখেছেন পরী। সঙ্গে তাদের পোষ্যও ছিল। সেখানে পরীকে তার দুই সন্তান ও পোষ্যর সঙ্গে খুনশুটিতে মেতে উঠতে দেখা যায়।
ছবির পোস্টের ক্যাপশনে নায়িকা লেখেন, ‘কখনো কখনো শুধু মা ও সন্তানদের নিয়েও একটি নিখুঁত পরিবার হয়।’ নতুন বছরের ছোট্ট আয়োজনে সৌন্দর্যের কমতি ছিল না। কেকটি পরীমণির হাতে কাটলেন ছেলে পুণ্য। অবশ্য ছোট্ট প্রিয়মও এক কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে ছিল সেই কাটার দিকে। সঙ্গে পোষ্য কুকুর ছানাকেও কেক খাইয়ে দিতে দেখা যায় পুণ্যকে। আর সে মুহূর্তটি খুব আনন্দের সঙ্গেই উপভোগ করতে দেখা যায় পরীমণিকে। নেটিজেনরা এমন মুহূর্ত দেখে মুগ্ধ হন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুই সন্তানকে নিয়ে পরীমণির সংসার

আপডেট টাইম : ১১:৩২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫