ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নতুন পরিচয়ে পড়শী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ১১৩ বার

গানের মানুষ সাবরিনা পড়শী। এর পাশাপাশি অভিনয়েও দর্শকদের মন ছুঁয়েছে। আর সে কারণেই প্রায় তাকে পাওয়া যায় অভিনয়ে। আসছে ভালোবাসা দিবসে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমির তিনটি নাটকে দেখা যাবে তাকে। নাটকগুলোতে পড়শীর জুটি হচ্ছেন তৌসিফ মাহবুব ও জোভান।

গান আর অভিনয়ের বাইরে এবার তিনি হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। নাম লিখাচ্ছেন প্রযোজনায়। প্রযোজক পড়শীর দেখা মিলবে আসন্ন রোজার ঈদে। বর্তমানে চলছে গল্প লেখার কাজ। নাটকটি নির্মাণ করবেন মহিদুল মহিম।

পড়শী বলেন, ‘এ বছর থেকে নিয়মিত নাটক প্রযোজনা করতে চাই। আমার ইউটিউব চ্যানেলেই নাটকগুলো প্রকাশ করব। আশা করি, ভক্তদের দারুণ সব গল্প উপহার দিতে পারব।’

তিনি আরও বলেন, ‘অনেক সময় পাণ্ডুলিপি পছন্দ হয় না, অনেক সময় সহশিল্পীও পছন্দ হয় না। তারপরও পরিচালকদের অনুরোধে নাটকগুলো করতে হয়। পড়শী যখন নিজে নাটকগুলো প্রযোজনা করবে, তখন গল্প থেকে শুরু করে পরিচালক, সহশিল্পী সবই নিজের পছন্দ অনুযায়ী নিতে পারবে। আমরা পারিবারিকভাবে বেশ আগেই এই সিদ্ধান্ত নিয়েছি। তবে অফিশিয়ালি কাউকে এখনো জানানো হয়নি।’

গায়িকা জানান, নাটকগুলোর তত্ত্বাবধানে থাকবেন তারই ভাই সাক্ষর। আর এর জন্য আলাদা একটা ইউটিউব চ্যানেলও খুলবেন পড়শী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নতুন পরিচয়ে পড়শী

আপডেট টাইম : ০৬:২১:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫