ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পরিবার পাত্র খুঁজছে, মনের মতো পেলে বিয়ে করব: বাঁধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১২৯ বার

অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছেন টালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে বলিউড সিনেমাতেও দেখা গেছে তাকে। ২০২৪ সাল বেশ আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। গত বছর গণ-অভ্যুত্থানে সরাসরি অংশ নিয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি। নতুন বছরে পরিকল্পনার বিষয়ে বাঁধন বলেন, গত বছরটা ছিল একেবারেই ডিফরেন্ট। দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর। ২০২৪ সালে গণ-অভ্যত্থানে শহীদরা তাদের জীবনের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন, সেটি সঠিক পথেই এগিয়ে যাক।

তিনি বলেন, নতুন এক বাংলাদেশ হোক। কারণ গত বছর আমাদের যে সংস্কার শুরু হয়েছে, নতুন বছরে সেটি সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি সরকার আসুক— এটিই চাই।

চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে বাঁধন অভিনীত ও সানী সানোয়ার পরিচালিত সিনেমা ‘এশা মার্ডার’। ইতোমধ্যে বেশ আলোচনায় রয়েছে সিনেমাটি। এতে অভিনেত্রীকে প্রথমবার দেখা যাবে পুলিশের চরিত্রে।  এ ছাড়া রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ সিনেমাটির কাজ শেষ হয়েছে। সেটিও মুক্তির অপেক্ষায় আছে। তা ছাড়া আরও দুটি নতুন সিনেমা কাজ করার কথা চলছে বলে জানান তিনি।

এদিকে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে একাই রয়েছেন অভিনেত্রী বাঁধন। তবে নতুন বছরে বিভিন্ন বিষয় বলতে গিয়ে বিয়ের প্রসঙ্গেও সংবাদমাধ্যমে কথা বলেছেন বাঁধন। জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে অভিনেত্রী বেশ ইতিবাচক। বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি, তাহলে বলব— পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে। মনের মতো পাত্র পেলে বিয়ে করব। আমার ভক্ত-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক। সংস্কৃতি অঙ্গনে যে সংস্কার হচ্ছে, এটার মাধ্যমে দারুণ এক সংস্কৃতি অঙ্গন গড়ে উঠুক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পরিবার পাত্র খুঁজছে, মনের মতো পেলে বিয়ে করব: বাঁধন

আপডেট টাইম : ০৭:০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫