ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

প্রকাশ্যে রাফীর ‘ব্ল‍্যাক মানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৯৯ বার

হাজার কোটি টাকা নিয়ে গোলমাল লেগে যায় শহরে। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকে। বয়ে যায় রক্তের বন্যা। শেষ পর্যন্ত কার কাছে যাবে বিশাল অঙ্কের টাকা- এমনই রহস্যঘেরা গল্পে নির্মিত ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’। আর এর মধ্যদিয়ে ওয়েব দুনিয়ায় নাম লিখিয়েছেন ‘তুফান’র নির্মাতা রায়হান রাফী।

নির্মাতার কথায়, ‘আমাদের অন্যতম প্রধান একটি সমস্যার নাম কালো টাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। সিরিজে সেই গল্পটাই দেখানো হবে।’

‘ব্ল‍্যাক মানি’র টিজার প্রকাশের পর থেকেই এটি ছিল আলোচনায়। অবশেষে দর্শকদের দোরগোড়ায় ওয়েব সিরিজটি। আজ বৃহস্পতিবার সিরিজটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে।

চার পর্বের এই সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, পূজা চেরি, পাভেল, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, ইন্তেখাব দিনার, মুকিত জাকারিয়াসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ্যে রাফীর ‘ব্ল‍্যাক মানি

আপডেট টাইম : ০৬:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫