ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নতুন যাত্রা ও সৃজনশীলতার জন্য কৃতজ্ঞ : অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ২০৬ বার

কয়েকদিন ধরে নিত্য নতুন মেকওভারে নিজেকে মেলে ধরছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিশেষ করে বিভিন্ন ওয়েডিং থিমে, ব্রাইডাল লুকে দেখা যাচ্ছে নায়িকাকে। তবে তিনি যে নতুন করে বিয়ের পিঁড়িতে বসছেন, এমন নয়।

সম্প্রতি একাধিক ব্রাইডাল ফটোশ্যুটে অংশ নিয়েছেন অপু; যেখানে নায়িকার সঙ্গে এবার ফ্রেমবন্দি হতে দেখা গেল ঢাকাই চিত্রনায়ক জয় চৌধুরীকে। মঙ্গলবার বিকেলে সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ভাগ করে নেন অপু বিশ্বাস। সেখানেই দেখা মেলে বিভিন্ন পোজের ব্রাইডাল ফটোসেশন।

অপু-জয়ের নতুন এই ফ্রেমবন্দীতে উঠে আসে পুরো বিয়ের আবহ। বিভিন্ন ফুল দিয়ে সাজানো ওয়েডিং স্পট। সেখানে বিয়ের পোশাকে অপু ও জয়। একে অপরের হাত ধরে আছেন, রেখেছেন আলিঙ্গনের ধারা। আবার, অপুর আঙুলে জয়ের আংটি পরিয়ে দেওয়ার দৃশ্যতেও দুজনের পোজ ছিল দেখার মতো।

ছবিগুলোতে দেখা যায়, অনেকটা সাধাসিধা আউটফিটেই ওয়েডিং মেকওভারে সেজে উঠেছেন অপু বিশ্বাস। নায়িকার পরনে ক্রিম-পিংক মিক্স কালারের ব্রাইডাল গাউন। এবং জয় চৌধুরীর পরনে ক্রিম কালারের শেরওয়ানি ও তার ওপরে ক্রিম-পিংক মিক্স কালারের কোটি।

ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন, ‘নতুন যাত্রা ও অন্তহীন সৃজনশীলতার জন্য কৃতজ্ঞ। এই যাত্রার উদ্দেশ্য আবেগ এবং ইতিবাচকতায় পূর্ণ হোক। অনুপ্রেরণা যোগাতে ও উন্নতি করতে এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা হলো।’

তাদের এমন সাজ-আশাকে, একসঙ্গে দেখে মুগ্ধ অপু-জয়ের ভক্ত-অনুরাগীরা। তাদের ভালোবাসা ও প্রশংসায় ভরে ওঠে অপুর মন্তব্য ঘর। বিশেষ করে, নতুন বছরে নতুন কিছু পাওয়ার আশা করেছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নতুন যাত্রা ও সৃজনশীলতার জন্য কৃতজ্ঞ : অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৬:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪