ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৮ বছর পর অবশেষে ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ১১৬ বার

অবশেষে আনুষ্ঠানিক বিচ্ছেদ হলো হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের।অনেকদিন ধরেই তারা আলাদা। চলছিল আইনি লড়াই। অবশেষে গতকাল সোমবার ৪৯ বছরের জোলি ও ৬১ বছরের ব্র্যাড পিট বিবাহবিচ্ছেদের কাগজে স্বাক্ষর করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, জোলির আইনজীবী জেমস সাইমন এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলেন, ‘আট বছরেরও বেশি সময় আগে, পিটের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আবেদন করেন জোলি। জোলি এবং তার সন্তানেরা পিটের সঙ্গে ভাগ করা সমস্ত সম্পত্তি ছেড়ে দেন। সেই সময় থেকে পরিবারের শান্তি ফেরানোর জন্য মনোনিবেশ করেন তিনি।’

জেমস সাইমন বলেন, ‘আট বছর আগে শুরু হওয়া দীর্ঘ চলমান প্রক্রিয়ার একটি অংশ এটি। সত্যি বলতে, অ্যাঞ্জেলিনা ক্লান্ত। তবে এই অংশটি শেষ হওয়ায় তিনি স্বস্তিবোধ করছেন।’

তবে ব্র্যাড পিটের আইনজীবীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয় যায়নি।

ব্র্যাঞ্জেলিনা’ খ্যাত হলিউডের জনপ্রিয় জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার শুটিং চলাকালীন তাদের সম্পর্কের শুরু হয়। এরপর বহু জল্পনা-কল্পনার পর ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তাদের ছয় সন্তান রয়েছে। ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেন জোলি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৮ বছর পর অবশেষে ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদ

আপডেট টাইম : ০৫:৫০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪