ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ১৭৬ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। শাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার দ্বন্দ্ব বহু দিনের। কারণ দু’জনেই নায়কের প্রাক্তন স্ত্রী। আর শাকিব খানও গণমাধ্যমকে জানিয়েছেন, অপু-বুবলী দুজনেই তার অতীত। কারো সঙ্গেই তার সম্পর্ক নেই

এদিকে, কিছুদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কারো নাম উল্লেখ না করে অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। কারণ যোগ্যতা এক দিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।’

অপুর এই বক্তব্য নিয়ে নানা বিশ্লেষণ চলছে নেটদুনিয়ায়। নেটিজেনরা মনে করছেন, ‘তাদের’ বলতে অপু ইঙ্গিত করেছেন বুবলীকে।

এসব আলোচনা-সমালোচনার মধ্যে গেল বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বুবলী। নিজের কয়েকটি ছবি শেয়ার করে, কারো নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, ‘ইন দ্য ফেস অব ননসেন্স, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই।’ অর্থাৎ, অবাস্তবতার সামনে নীরবতাই সেরা উত্তর।

এবার নেটিজেনরা বুবলীর বক্তব্য নিয়েও বিশ্লেষণ করছেন। যার প্রমাণ মেলে ফেসবুকেই। অনেকেই বলছেন, পূর্বের মতো এবারও অপুকে উদ্দেশ্য করেই এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন এই চিত্রনায়িকা!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী

আপডেট টাইম : ১০:৫৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪