ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রথম নাটকে কত টাকা পেয়েছিলেন মেহজাবীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১৩৯ বার

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বিভিন্ন নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, কীভাবে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রথম নাটকে অভিনয় করে কত টাকা আয় করেছেন। সঙ্গে পুরনো স্মৃতির কথা বলেছেন।

মেহজাবীন বলেন, ‘ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপাড়ে’ এ নাটকে অভিনয় করে আমার প্রথম আয় ছিল ১৫ হাজার টাকা। আমি অনেক বেশি টেনশনে ছিলাম কারণ ফাহমি ভাই যেভাবে কাজ করেন সেখানে কোনো স্ক্রিপ্ট থাকেনা।’

নাটকে অভিনয়ে প্রসঙ্গে তার ভাষ্য, ‘কোনো ধরনের অভিজ্ঞতা নেই একদম দুর্বল। স্ক্রিপ্ট নেই, কী ঘটতে যাচ্ছে জানি না।  শুধু জানতাম একটা নাটক কিন্তু গল্প কী কীভাবে এটা শুট হবে কিছুই জানতাম সা। এটা নিয়ে পরে অনেকে হাসাহাসি হয়েছে। আমাকে দেখে তারা বলেছে এ মেয়েকে দিয়ে হবে না।’

অভিনেত্রীর কথায়, ‘আমি প্রথম নাটকে অভিনয়ে করার পর সে সময় খুব সিরিয়াস ছিলাম না। কাজটা এক ধরনের চাপ দিয়ে করানো হয়। আমি তখন ছোট এবং আমার কোনো আগ্রহ ছিল না অভিনয়ে। অভিনয় করার আগে লাক্স চ্যানেল আই সুপারস্টার অ্যাওয়ার্ড জিতেছিলাম। এরপর আমি চট্টগ্রাম মামার বাসা চলে গিয়েছিলাম কাউকে না বলে।’

‘শুধু কল আসতো কোথায় কোথায়। এভাবে তো চলে গেলে হবে না কাজ করতে হবে। তখন আমাকে প্রথম এ কাজটা দেওয়া হয় যে ২১ ফেব্রুয়ারির জন্য একটা নাটক করতে হবে যে। আমি অনেক ভাবে বলি যে আমি পারবো না। আমি কোনো নাটক করতে চাই না। তারপর কোনো একভাবে কাজটা করা হয়।’

শেষে তিনি বলেন, ‘আমাকে যখন কেউ বুঝতে পারে না তখন আমার মেজাজ খারাপ হয়। আমি আসলে এমন একটা মানুষ আমার মনে হয় কি আমার আশে-পাশে যারা আছেন। যারা অনেকদিন থেকে আমার সঙ্গে কাজ করছেন। কিংবা পরিবারের সদস্য বন্ধুবান্ধবরা। তাদেরকে আমার কেন কোনো কিছু বলতে হবে। তারা তো সব বুঝবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রথম নাটকে কত টাকা পেয়েছিলেন মেহজাবীন

আপডেট টাইম : ১১:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪