ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাশমিকার চুড়ির আঘাতে আহত হন আল্লু অর্জুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১১৭ বার

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা সিনেমাটিতে যথাক্রমে ‘পুষ্পা’ ও ‘শ্রীবল্লী’ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান। প্রায় তিন বছর পর মুক্তি পেয়েছে সিনেমাটির দ্বিতীয় পার্ট। অতীতের সব রেকর্ড ভেঙে নতুন সূচনা করেছে এটি। ২০ দিনে ‘পুষ্পা টু’ বিশ্বব্যাপী আয় করেছে ১৫২৬.৯৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২১৩২ কোটি ২৭ লাখ টাকার বেশি)।

‘পুষ্পা টু’ সিনেমার ‘পিলিংস’ গানটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই প্রকাশ করেন নির্মাতারা। এ গানে আল্লু অর্জুনের কোলে উঠে নাচতে দেখা যায় রাশমিকাকে। এ নিয়ে অন্তর্জালে সমালোচনা কম হয়নি। কিন্তু গানটির শুটিং করার সময়ে আল্লু অর্জুনকে আহত করেছিলেন রাশমিকা।

বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকা মান্দানাকে বলেন, “একদিন নাচের স্টেপ অনুশলীন করছিলাম। হঠাৎ আমার হাতের চুড়ির আঘাত লাগে তার (আল্লু অর্জুন) হাতে এবং সঙ্গে সঙ্গে রক্তপাত শুরু হয়। আমার খুব খারাপ লাগছিল। দ্রুত আমি আল্লু অর্জুন স্যারের হাতের কাটা অংশ চেপে ধরি। হাতে ব্যান্ডেজ লাগানোর পর আমি তার হাতের দিকে তাকিয়ে ছিলাম। তখন তিনি বলেছিলেন, ‘ওকে! এটা নাচ, এমনটা ঘটতেই পারে।’ কিন্তু আমি তাকে আঘাত দিতে চাইনি।”

‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির কয়েক দিন আগে, ‘পিলিংস’ গানের শুটিং করেন আল্লু অর্জুন-রাশমিকা। এ তথ্য উল্লেখ করে রাশমিকা মান্দানা বলেন, “পুষ্পা টু’ সিনেমা মুক্তির কয়েক দিন আগে ‘পিলিংস’ গানের শুটিং করেছি। পাঁচ দিন লেগেছে পুরো গানের শুটিং করতে।”

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাশমিকার চুড়ির আঘাতে আহত হন আল্লু অর্জুন

আপডেট টাইম : ১০:৫২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪