ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বড় বোন যেরকম, ছোট বোন তো সেরকমই হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ১০৪ বার

ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পেয়েছে গেল শনিবার। ৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে আবেদনময়ী রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন পূজা চেরি। গানটি অন্তর্জালে প্রকাশের পরই নায়িকার প্রশংসায় পঞ্চমুখ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

এদিকে শোবিজের সবাই জানেন, পূজা চেরিকে ছোট বোন বলে থাকেন ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনিও দেখেছেন পূজার গানের ভিডিওটি। যা নিয়ে প্রশংসা বার্তাও দিয়েছেন নেটদুনিয়ায়।

‘প্রেমের দোকানদার’ গানের ভিডিওটি অপু তার ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, ‘আমার ছোট বোনটা এত দারুণ নাচে!’ সেই মন্তব্যের ঘরে পূজা লিখেছেন, ‘বড় বোন যেরকম, ছোট বোন তো সেরকমই হবে।’

প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ‘প্রেমের দোকানদার’ গানের সুর করেছেন আকাশ সেন। এতে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আকাশ নিজেই। ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে পূজা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকে। জানুয়ারির প্রথম সপ্তাহে সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।

উল্লেখ্য, দীর্ঘদিন পর নির্মাতা রায়হান রাফীর সঙ্গে কাজ করেছেন পূজা চেরি। রাফীর প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে নায়িকা হিসেবে পূজার যাত্রা শুরু হয়। সবশেষ তারা কাজ করেন ‘দহন’ সিনেমায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বড় বোন যেরকম, ছোট বোন তো সেরকমই হবে

আপডেট টাইম : ০৬:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪