ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ১৩৩ বার

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কেবল স্বামী ভিকি কৌশলের মনই জয় করেননি, শাশুড়িও তার কথায় আর কাজে ভীষণ মুগ্ধ। যদিও ভিন্ন সংস্কৃতিতে বড় হয়েছেন, এর পরও ভিকির সঙ্গে বিয়ের পর পুরোপুরি পাঞ্জাবি পরিবারের মানুষে পরিণত হয়েছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ তারকা। সম্প্রতি তিনি শিরডি সাঁইবাবার মন্দিরে গিয়েছিলেন শাশুড়ি বীণা কৌশলের সঙ্গে। শাশুড়ি-বউয়ের জুটি দেখে মুগ্ধ হন নেটিজেনরা।

ক্যাটরিনার কালো রেশমি চুলের পেছনেও তার নাকি অনেক ভূমিকা রয়েছে। নিজে হাতে নাকি পুত্রবধূর জন্য বিশেষ এক ধরনের তেল তৈরি করে দেন বীণা কৌশল। এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান শাশুড়ির তৈরি এ বিশেষ তেলের কথা। তিনি বলেন, ‘আমার শাশুড়ি একটা তেল তৈরি করে দেন। তেল, আমলকী, অ্যাভাকাডোর সঙ্গে আরও কিছু মিশিয়ে একটা তেল বানান। এই তেল সত্যিই চুলের পক্ষে খুব উপকারি।’

ভিকি ও ক্যাটরিনা এখন পর্যন্ত একসঙ্গে কোনো সিনেমায় জুটি বাঁধেননি। করণ জোহরের অনুষ্ঠানে গিয়ে প্রথম ভিকিকে নিয়ে মন্তব্য করেছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, পর্দায় ভিকির সঙ্গে জুটি বাঁধলে মানাবে ভালো। তখন থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়।

ভিকি এ মুহূর্তে ব্যস্ত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ নিয়ে। শেষ তাকে দেখা গিয়েছে ‘ব্যাড নিউজ’ সিনেমায়। অন্যদিকে ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা

আপডেট টাইম : ১০:৪৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪