ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

সাইফ-কারিনার অনাগত সন্তানের নাম ‘সাইফিনা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬
  • ৪২৭ বার

বলিউডের সেলিব্রিটি দম্পতি সাইফ আলী খান আর কারিনা কাপুর ‘সাইফিনা’ নামেই সবার কাছে পরিচিত। এই দম্পতি বর্তমানে সংসারে নতুন অতিথি আসার অপেক্ষায় রয়েছেন। আগামী ডিসেম্বরেই পৃথিবীতে আসছে সাইফ-কারিনার প্রথম সন্তান। ‘মাতৃত্ব’ ভীষণ উপভোগ করছেন অভিনেত্রী কারিনা কাপুর খান! আর ফের বাবা হওয়ার আনন্দে খানিকটা উত্তেজিত পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানও। মাঝে মধ্যেই বেরিয়ে পড়ছেন শপিংয়ে; নিভৃতে সময়ও কাটাচ্ছেন।

মা হতে যাওয়ার অনুভূতির কথা প্রকাশ্যে জানিয়েছেন কারিনা। সন্তানের কথা ভেবে পাল্টে ফেলেছেন খাদ্যাভ্যাস, পোশাকও।

এবার জন্মের আগেই সন্তানের নামও নাকি ঠিক করে ফেলেছেন সাইফ! সম্প্রতি এক টেলিভিশন শো’য়ে এসে তথ্য ফাঁস করলেন কারিনা।

এই তারকা দম্পতিকে নাকি অনুপ্রাণিত করেছেন রানি মুখোপাধ্যায়-আদিত্য চোপড়া ও শহিদ কাপুর-মীরা রাজপুত। যদিও তারা সন্তান জন্মের আগেই নাম রাখেননি; তবে যে পদ্ধতিতে নাম রেখেছেন সেটি নাকি দারুণ পছন্দ হয়েছে! রানি-আদিত্য নিজেদের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন আদিরা। আর দিন কয়েক আগে শহিদ-মীরা তাদের মেয়ের নাম দিয়েছেন মিশা।

৩৫ বছরের কারিনা বললেন, ‘গোটা বিষয়টা নিয়ে ও খুব মজা পেয়েছে। ও বলেছে, আমরা আমাদের সন্তানের নাম রাখব ‘সাইফিনা’।”

তিনি আরও জানান, কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম শুনে সাইফ নাকি তাকে বলেছিলেন, ‘তোমাকে গর্ভবতী দেখতে দারুণ লাগছে। আমি চাই, তুমি বারবার গর্ভবতী হও।’

আসলে মিডিয়াতে সাইফ-কারিনা পরিচিত ‘সাইফিনা’ নামে। তবে সত্যিই সন্তানের নাম এটাই রাখা হবে কিনা; তা নিশ্চিত করেননি বেবো।

উল্লেখ্য, পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালের অক্টোবরে ঘর বাঁধেন সাইফ-কারিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

সাইফ-কারিনার অনাগত সন্তানের নাম ‘সাইফিনা’

আপডেট টাইম : ১১:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬