ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০০ কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর সুষ্ঠু ভোটে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশেই আছেন ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি: ডিএমপি ‘মনে হলো মাথায় বাজ পড়েছে’, হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রতিক্রিয়া সিইসি’র এবার রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার ডিমের উৎপাদন চাহিদার চেয়ে বেশি, দামে পতন: লোকসান বাড়ছে খামারিদের মাঠের বাইরে আমি একজন অলস মানুষ

জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী শশী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৭৭ বার

বিয়ে করেছেন অভিনেত্রী শারমীন জোহা শশী। বিজয় দিবসে গতকাল সোমবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে বিয়ে সারেন তিনি।

এ নিয়ে শশী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। যেখানে বর খালিদ হোসাইনের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত।’

এরপর বলেন, ‘পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে এক অনুষ্ঠানে বিয়ের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছি। আপনাদের ভালবাসা এবং প্রার্থনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

বিয়ে প্রসঙ্গ নিয়ে শশী গণমাধ্যমকে জানান, খালিদের সঙ্গে প্রায় দেড় বছর আগে তার পরিচয় হয়। দীর্ঘদিন ধরে চলে দুজনের মধ্যে আলাপচারিতা। চার-পাঁচ মাস আগে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

এদিকে বিয়ের খবর পেয়ে তার ভক্তরা অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। শুধু ভক্তরাই নন, সহকর্মীরাও জানিয়েছেন অভিনন্দন। অভিনেতা রওনক হাসান লিখেছেন, অভিনন্দন অভিনন্দন। আমার প্রিয় দুজন তোমাদের নতুন জীবন সুন্দর হোক, মনের মতো হোক।

অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, আরে বাহ! অভিনন্দন ও শুভকামনা দুজনের জন্য!

টনি ডায়েস লিখেছেন, তোমাদের দুজনকেই অভিনন্দন। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক।

উল্লেখ্য, নায়িকা শশী পরিচালক কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে টুনী চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পরিচিতি পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০০ কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি

জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী শশী

আপডেট টাইম : ১০:৫০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪