ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিজয় দিবস নিয়ে তারকাদের ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১৭১ বার

৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে।

ইতিহাসে প্রথম, বছরে দ্বিতীয় ‘বিজয় দিবস’ পেল বাংলাদেশ। সাধারণ জনগণের পাশাপাশি তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান বিজয় দিবস নিয়ে পোস্ট দিয়েছেন। তারকাদের ভাবনা নিয়ে আজকের এই প্রতিবেদন।

সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে লিখেছেন, ‘সালাম বাংলাদেশ। সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ভালবাসা অবিরাম।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ভেরিফায়েড পেজে বলেন, ‘আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার পরিচয়, আমার অহংকার। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’

এদিকে শবনম ফারিয়া বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘এই দেশের মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, আজকে সেই দিন , ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

প্রসঙ্গত, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে স্মরণ করে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে আজ বিজয় দিবস উদযাপন শুরু হয়। বিজয় দিবস উপলক্ষ্যে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক করেন।

এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণের জন্য উন্মুক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিজয় দিবস নিয়ে তারকাদের ভাবনা

আপডেট টাইম : ১১:০০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪