ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ২৮১ বার

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন কোয়েল মল্লিক। শনিবার (১৪ ডিসেম্বর ) সকালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যা সন্তান আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল। অভিনেত্রী লিখেছেন, ‘আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিকের ভক্ত অনুরাগীরা মন্তব্যের ঘরে একের পর এক শুভেচ্ছাবার্তা লিখছেন ।

এর আগে দুর্গাপূজার মহালয়ার দিন পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানিয়েছিলেন কোয়েল। বছরের শেষের দিকে কোলজুড়ে এলো তার দ্বিতীয় সন্তান। ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিকমাধ্যমে শেয়ার করতেন এই নায়িকা। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি শেয়ার করতে দেখা যায়নি কোয়েলকে।

প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক ও নিশপাল সিং। ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

আপডেট টাইম : ০৬:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪