ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যদি তুমি প্রেম চাও, তবে কোথাও না কোথাও আপস করতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ২৪৮ বার

ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। ব্যক্তিগত জীবনে পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে ঘর বেঁধেছেন। কিন্তু তার আগে কোরিওগ্রাফার প্রভুদেবার সঙ্গে সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী। আর প্রেমিকের পরামর্শে অভিনয় ছাড়ার সিদ্ধান্তও নিয়েছিলেন নয়নতারা।

২০১১ সালে চলচ্চিত্র থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নয়নতারা। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকার এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। নয়নতারা বলেন, “আমি আমার জীবনের এমন পর্যায়ে ছিলাম, যেখানে বিশ্বাস করতাম— জীবনে যদি ভালোবাসা চাই, তবে আমাকে আপস করতে হবে।”

খানিকটা ব্যাখ্যা করে নয়নতারা বলেন, “ইন্ডাস্ট্রিতে ভিন্ন ভিন্ন সম্পর্ক দেখেছি। আমি এটিকে খারাপ বা অন্য কিছু বলছি না। তবে এটি দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে দেখেছি। যেমন: দ্বিতীয় বিয়ে। ওই সময়ে আমি ভেবেছিলাম, ‘এটা ঠিক আছে।’ সেই সময়ে আমার মধ্যে যে মেয়েটি ছিল, সত্যি সে ভেবেছিল— ‘যদি তুমি প্রেম চাও, তবে কোথাও না কোথাও তোমাকে আপস করতে হবে। তোমাকে তোমার সর্বস্ব দিতে হবে। আপনি কিছু করুন, এটা যদি আপনার জীবনসঙ্গী না চায়, তবে আপনাকে তা ত্যাগ করতে হবে।’ সেই সময়ে ভালোবাসা সম্পর্কে এটাই আমার ধারণা ছিল।”

প্রভুদেবার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ‘জীবন’ সম্পর্কে বড় উপলদ্ধি হয় নয়নতারার; যা তাকে অন্য মানুষে রূপান্তর করেছে। তার ভাষায়, “আমি যদি সেই সম্পর্কে না থাকতাম, তাহলে আজ যা হয়েছি, তা হওয়ার শক্তি পেতাম বলে মনে করি না। আমি কী করতে সক্ষম, তা বুঝতে পারতাম না। এ ঘটনার পর আমি সম্পূর্ণ আলাদা একজন মানুষ হয়ে গিয়েছিলাম।”

২০০৮ সালে অভিনেতা, পরিচালক, কোরিওগ্রাফার প্রভু দেবার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নয়নতারা। ২০১০ সালে প্রভু দেবার স্ত্রী লতা এ বিষয়ে পারিবারিক আদালতে পিটিশন দায়ের করেন। একই বছর স্ত্রী লতার সঙ্গে প্রভু দেবার বিচ্ছেদ হয়। ২০১২ সালে নয়নতারা জানান, প্রভুদেবার সঙ্গে তিনি আর সম্পর্কে নেই।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে বিগনেশ শিবানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ৭ বছর প্রেম করার পর ২০২২ সালের ৯ জুন আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন এই দম্পতি। একই বছর সারোগেসির মাধ্যমে জমজ পুত্র সন্তানের বাবা-মা হন তারা।

২০০৩ সালে মালায়ালাম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে নয়নতারার। এরপর অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। বর্তমানে তামিল ভাষার ৪টি, তেলেগু ভাষার ১টি ও মালায়ালাম ভাষার ২টি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যদি তুমি প্রেম চাও, তবে কোথাও না কোথাও আপস করতে হবে

আপডেট টাইম : ১১:১৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪