ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অবশেষে মুখ খুললেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ২১২ বার

গেল ক’দিন ধরে নেটদুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ের সাজের বেশ কিছু ছবি। যা নিয়ে চলছে তর্ক-বিতর্কও। কেউ বলছেন, বিয়ের পিঁড়িতে বসেছেন এই চিত্রনায়িকা। আবার কারও কথায়, এটি বুবলীর আগের ছবি যা প্রকাশ্যে এসেছে এবার। নেটিজেনদের অনেকেই জানতে চেয়েছেন, বিয়ের সাজে বুবলীর পাশে থাকা ছেলেটি (বর) কে?

ছবিগুলো নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন এর কোরিওগ্রাফার গৌতম সাহা। তার কথায়, ‘বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময় মত কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’

তিনি আরও জানান, বুবলীর সঙ্গে থাকা ছেলে মডেলের নাম ওয়াসিফ খান।

ছবিগুলো নিয়ে এবার মুখ খুললেন নায়িকা নিজেই। বুবলী জানান, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা তারা আগেই অনুমান করেছিলেন। সেদিক থেকে তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন বুবলী।

চিত্রনায়িকার কথায়, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে।’

সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে… সেই আমরা যদি কিছু ভিন্নতা যদি না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অবশেষে মুখ খুললেন বুবলী

আপডেট টাইম : ০৬:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪