ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মুক্তির অপেক্ষায় রুনা খানের একাধিক চলচ্চিত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ১৭২ বার

বহুমাত্রিক চরিত্রে কাজ করে ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন রুনা খান। ওজন কমিয়ে গ্ল্যামার লুকে হাজির হয়ে রীতিমতো চমকে দেন সবাইকে। দিন যতই যাচ্ছে বয়স যেন ততই কমছে তার। ৪১ বছর বয়সে এসেও মাঝে মধ্যেই ফেসবুকে ছবি দিয়ে নেটদুনিয়া কাঁপান অভিনেত্রী।

ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায় কাজ করছেন রুনা। এবার জানা গেল, মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত একাধিক সিনেমা। ‘লীলামন্থন’ নামে নতুন একটি সিনেমার কাজ ইতোমধ্যেই শেষ করেছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন।

সিনেমাটি প্রসঙ্গে রুনা বলেন, সিনেমাটির গল্প ও চরিত্র আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে। এতটাই পছন্দ হয়েছে যে, কাজটি করতে এক বাক্যে রাজি হয়ে যাই। চমৎকার গল্পে গুরুত্বপূর্ণ একটি চরিত্র করেছি আমি। আশা করছি দর্শকদের পছন্দ হবে।

এ ছাড়াও একাধিক সিনেমা ও ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন রুনা। বর্তমানে সবগুলোই রয়েছে মুক্তির অপেক্ষায়। কাজের ব্যস্ততা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, মুক্তির অপেক্ষায় আছে মাসুদ পথিকের সিনেমা ‘বক’। কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’র ছায়া অবলম্বনে নির্মিত এটি।

তিনি আরও বলেন, কৌশিক শংকর দাশের ‘দাফন’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এ ছাড়া ‘পাপ কাহিনি’ নামে একটি ওয়েব সিরিজ ও ‘নীল পদ্ম’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজও শেষ করেছি। সবগুলোই সময় সুযোগ বুঝে মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মুক্তির অপেক্ষায় রুনা খানের একাধিক চলচ্চিত্র

আপডেট টাইম : ১১:৪০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪