ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মৃত্যুর ৭ বছর পর এলো লাকী আখান্দের গান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ১২৯ বার

বাংলাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দ। ২০১৭ সালের ২১ এপ্রিল, ৬০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই সংগীতশিল্পী। মৃত্যুর আগে গায়ক রেখে গেছেন তার সুর করা বেশ ক’টি গান। সেই তালিকা থেকেই এবার নতুন একটি গান নিয়ে হাজির হলেন বাপ্পা মজুমদার।

লাকী আখান্দের মৃত্যুর ৭ বছর পর বাপ্পার কণ্ঠে এলো ‘ভবের নদী’ শিরোনামের গানটি। এতে তার সহশিল্পী হিসেবে আছেন সাঈদা শম্পা। গোলাম মোর্শেদের কথায় গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতও করেছেন বাপ্পা নিজেই। গত বৃহস্পতিবার এটি প্রকাশ হয়েছে গান জানালা’র ইউটিউব চ্যানেলে।

বাপ্পা বলেন, ‘এমন গান করতে পেরে ভালো লাগছে। লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। আশা করছি, গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’

গানটি প্রসঙ্গে গীতিকবি গোলাম মোর্শেদের ভাষ্য, ‘বাপ্পা মজুমদারকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা করছিলাম। গানটি শোনার পর বাপ্পার খুব পছন্দ হয়। সুরের সঙ্গে দারুণ কম্পোজিশন করেছে সে। এরপর বাপ্পার সঙ্গে যুক্ত হয় শম্পা। দুজনেই ভালো গেয়েছে।’

উল্লেখ্য, ১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকি আখান্দের প্রথম একক অ্যালবাম ‘লাকী আখান্দ’ প্রকাশিত হয়। তিনি ব্যান্ড দল হ্যাপী টাচ-এর সদস্য। তার সংগীতায়োজনে জনপ্রিয় গানের তালিকায় আছে- ‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘আমায় ডেকো না’ ইত্যাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মৃত্যুর ৭ বছর পর এলো লাকী আখান্দের গান

আপডেট টাইম : ০৬:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪