ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সমুদ্রের ঢেউয়ে ভেসে গেলেন অভিনেত্রী, লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ১৭৯ বার

রাশিয়ান অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কায়া। গিয়েছিলেন সমুদ্রপাড়ে। কিন্তু বিধিবাম! সেখানে যোগব্যায়ামের অনুশীলন করতে গিয়ে ঢেউয়ে তলিয়ে গেলেন তিনি।

থাইল্যান্ড ছুটি কাটাতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে ২৪ বছর বয়েসী এ অভিনেত্রীর। গত ২৯ নভেম্বর দেশটির একটি পর্যটন স্পটে ঘটে এ ঘটনা।

নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কো সামুই এলাকায় একটি মাদুর নিয়ে ভিউপয়েন্টের নিচে পাথুরে এলাকায় গিয়েছিলেন কামিলা। পরে একটি শক্তিশালী ঢেউ সেখান থেকে তাকে ভাসিয়ে নেয়। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর মর্মান্তিক দুর্ঘটনার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, ঢেউ আছড়ে পড়ার পর অভিনেত্রীকে একজন পথচারী বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হন তিনি। কামিলাকে আর জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার ১৫ মিনিট পর সেখানে উদ্ধারকারী দল পৌঁছায়। কিন্তু ৯ ফুটের দীর্ঘ ঢেউয়ের কারণে অভিনেত্রীর কাছে যেতে ব্যর্থ হয় উদ্ধারকারী দলের সদস্যরা।

পরে ঢেউয়ে ভেসে যাওয়া জায়গার দুই-তৃতীয়াংশ দূরবর্তী এলাকা থেকে মরদেহ উদ্ধার হয়।

সামুই রেসকিউ সেন্টারের প্রধান চাইয়াপোর্ন সাবপ্রেসাদ জানিয়েছেন, দ্বীপের সমুদ্র সৈকত এলাকায় সতর্কতা জারি রয়েছে। পর্যটকদের খারাপ এলাকা, সাঁতার জানা এবং উপকূলরেখার পরিবেশ সম্পর্কে জানানো হয়েছে।

তিনি বলেন, ‘বর্ষা মৌসুমে পর্যটকদের সতর্ক করে থাকি আমরা। বিশেষ করে চাওয়েং ও লামাই সৈকতের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় সাঁতার না কাটার জন্য বলা হয়। একইসঙ্গে লাল পতাকা থাকা এলাকাও ঝুঁকিপূর্ণ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সমুদ্রের ঢেউয়ে ভেসে গেলেন অভিনেত্রী, লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৭:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪