ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জয়ার এই শাড়ি তৈরিতে কতদিন লেগেছে, জানেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ১৬৮ বার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ও ভারতে কাজ করছেন সমান তালে। আর সে কারণেই ওপার বাংলায় জয়ার কদরও বেড়েছে কয়েক গুণ। পেয়েছেন বেশ ক’টি সম্মাননা। আর ওপর বাংলার নানা আয়োজনেও দেখা যায় বাংলাদেশের এই অভিনেত্রীকে।

তারই ধারাবাহিকতায় গেল রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। আয়োজনে সিরিজ, সিনেমা ও ক্রটিকস- এই তিন ক্যাটেগরিতে ৩৯টি পুরস্কার পান তারকারা। বলিউড-টালিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন জয়া আহসানও।

এবারের আসরে জয়া আহসান মনোনয়ন না পেলেও ছিলেন আমন্ত্রিত অতিথি হয়ে। আর অনুষ্ঠানে বাংলাদেশের এই অভিনেত্রী হাজির হন জামদানি শাড়ি পরে। যা সবার নজর কেড়েছে।

চমকপ্রদ তথ্য হলো- জয়া আহসানের বাহারি সাজের এই শাড়িটি তৈরি করতে সময় লেগেছে ৬ মাস। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

অনুষ্ঠানের কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে জয়া লিখেছেন, ‘আমি যে সংস্কৃতি ধারণ করি, কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ঢাকাই জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি জামদানি শাড়ির গতানুগতিক উপস্থাপনের ধরণটি ভাঙতে চেয়েছি। এটি করার জন্য ফিল্মফেয়ারের চেয়ে ভালো আর কোনো জায়গা নেই বলে আমি মনে করি।’

তিনি আরও লিখেছেন, ‘এখানে খ্যাতিমান শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়। এখানে অংশগ্রহণ করতে পারাকে সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি। ধন্যবাদ, ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে।’

এদিকে, ২০২৪ সালের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে জয়া অভিনীত ‘কড়ক সিং’। তবে তিনি কোনো পুরস্কারের জন্য মনোনীত হননি। ‘কড়ক সিং’ সিনেমাটি গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। থ্রিলার ঘরানার এ সিনেমা নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। এতে বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সহশিল্পী ছিলেন জয়ার। নিজে মনোনয়ন না পেলেও ‘কড়ক সিং’র মনোনয়নের খবর ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জয়ার এই শাড়ি তৈরিতে কতদিন লেগেছে, জানেন

আপডেট টাইম : ০৬:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪