ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হৃদরোগে আক্রান্ত সংগীতশিল্পী তপন চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ১১৬ বার

বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী তপন চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কানাডার মন্ট্রিয়লে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছে। শিল্পীর হার্ট অ্যাটাকের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।

সপরিবারে এখন কানাডায় থাকেন সংগীতশিল্পী তপন চৌধুরী। দেশের বাইরে থাকলেও নিয়মিত অংশ নেন স্টেজ শোগুলোতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মঞ্চেও গান গেয়েছেন তিনি। কানাডার মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

দিনাত জাহান মুন্নী বলেন, ‘২৬ নভেম্বর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। পরদিন দুটি রিং পরানো হয়। এরপর দুদিন হাসপাতালে রাখা হয়। এখন বাসায় আছেন। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’

সত্তরের দশকের শেষ দিকে গানের জগতে পা রাখেন তপন চৌধুরীর। ব্যান্ডের পাশাপাশি একটা সময় একক ক্যারিয়ারে মনোযোগী হন তিনি। আর অল্প ক’দিনেই গান দিয়ে শ্রোতাদের মন জয় করে নেন এই সংগীতশিল্পী।

তার গাওয়া উল্লেখযোগ্য গানের তালিকায় আছে- ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘এই রুপালি চাঁদে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আমি কি বেঁচে আছি’ ইত্যাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হৃদরোগে আক্রান্ত সংগীতশিল্পী তপন চৌধুরী

আপডেট টাইম : ০৬:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪