ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আইনি লড়াইয়ে হেরে ২৭ কোটি টাকা কর দিচ্ছেন হ্যারি পটার তারকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ১১৩ বার

হ্যারি পটার তারকা রুপার্ট গ্রিন্ট। এ তারকা করের মামলায় হেরে গেছেন। তাই তাকে ১৮ লাখ পাউন্ড বা ২৭ কোটি ৩০ লাখ টাকার বেশি কর দিতে হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমসের সঙ্গে একটি আইনি লড়াইয়ে পরাজিত হন তিনি। ২০১১-১২ কর বছরের কর বিবরণী নিয়ে তদন্তের পর তাকে এই পরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

৩৬ বছর বয়সী গ্রিন্টের আইনজীবীরা আপিল করলেও কোনো সুফল হয়নি। উল্টো গ্রিন্টের আপিল খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।

গ্রিন্ট একটি কোম্পানি থেকে ৪৫ লাখ পাউন্ড পেয়েছিলেন। এই কোম্পানি তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করত উল্লেখ করে তিনি দাবি করেন, এই অর্থ একটি ‘মূলধনী সম্পদ’ এবং তাই এটি মূলধনী মুনাফা করের আওতায় পড়ে।

এদিকে কর কর্তৃপক্ষ যুক্তি দিয়েছে, এই অর্থ ফি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়া উচিত। তদন্তের পরে গ্রিন্টকে অতিরিক্ত ১৮ লাখ ১ হাজার ৬০ পাউন্ড কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

এর আগে ২০১৯ সালেও গ্রিন্ট কর বিবরণী সংক্রান্ত আরেকটি মামলায় হেরে গিয়েছিলেন। ওই সময় তাকে ১০ লাখ পাউন্ড পরিশোধ করতে হয়েছিল।

উল্লেখ্য, হ্যারি পটার সিরিজে তিনি রোনাল্ড বিলিয়াস উইজলির চরিত্রে অভিনয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আইনি লড়াইয়ে হেরে ২৭ কোটি টাকা কর দিচ্ছেন হ্যারি পটার তারকা

আপডেট টাইম : ১১:০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪