ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হুট করেই বিয়ে করা, ছিলনা কোন পূর্বপরিকল্পনা: কেয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ১৬৭ বার

এবার বিয়ে করলেন ঢালিউডের বেশ সুন্দরী নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পারিবারিক এক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। তার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। যিনি পেশায় একজন ব্যবসায়ী।

গতকাল (শুক্রবার) সাংবাদিকদের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘কোন পূর্বপরিকল্পনা ছাড়াই হঠাৎ করেই বিয়েটা করা। আমার এবং মোস্তাকের পরিবার চাচ্ছিলেন দ্রুতই বিয়ের কাজটা সেরে ফেলতে। আমাদের দুই পরিবারের ইচ্ছাতেই বিয়েটা হয়েছে। সবাই আমাদের নতুন সংসার জীবনের জন্য দোয়া করবেন। যেন বাকিটা পথ একসঙ্গে পাড়ি দিতে পারি।’

হানিমুন কোথায় হচ্ছে এ বিষয়ে কেয়া বলেন, ‘আমার মা অসুস্থ। তাই এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাত্র তো বিয়ে হলো, সামনে দেখি কোথায় যাওয়া যায়।’

হঠাৎ এমন তাড়াহুড়ো করে বিয়ে প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় এটি প্রেমের বিয়ে কিনা! এ প্রসঙ্গে কেয়া বলেন, ‘একদমই না। সম্পূর্ণ পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের প্রস্তুতির জন্য সময়ও পাইনি। বিয়ের সময় শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।’

শোবিজে ক্যারিয়ার শুরু হয় ‘কঠিন বাস্তব’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। মাত্র ১৪ বছর বয়সে অভিনয়ে নাম লেখান তিনি। পরবর্তীতে ক্যারিয়ারে নষ্ট, সাহসী মানুষ চাই, রাজধানীর রাজা, আন্ডারওয়ার্ল্ড, ‘ব্লাক মানিসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন কেয়া। সিনেমার পাশাপাশি বিশেষ দিবসের বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি।

সুন্দর এই অভিনেত্রীর ‘কাঠগেfলাপ’ সিনেমাটি দেশে সেন্সরজনিত কারণে আটকে রয়েছে। তবে সিনেমাটি বুলগেরিয়া, ভারত, আমেরিকাসহ বিশ্বের নানা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আটটি পুরস্কার জিতেছে। তাছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত আরও কয়েকটি সিনেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হুট করেই বিয়ে করা, ছিলনা কোন পূর্বপরিকল্পনা: কেয়া

আপডেট টাইম : ১১:০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪