ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মধ্যরাতে প্রাক্তনকে অর্জুনের কল, খোঁচা দিলেন মালাইকা!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১২৩ বার

দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছেদ করে এখন ‘সিংগেল লাইফ’ কাটাচ্ছেন বলিউডের দুই চর্চিত তারকা মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। তাদের এই সম্পর্ক টিকিয়ে রাখতে নাকি শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন অর্জুন। এরই মধ্যে জানা গেল, প্রাক্তনকে মধ্যরাতে ফোন কল করেছিলেন অভিনেতা! সেটি নিয়ে আবার অর্জুনকে ইঙ্গিত করে খোঁচাও দিয়েছেন মালাইকা!

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন অর্জুন। সেখানে এক প্রশ্নের উত্তরে অর্জুন জানালেন, কিছু না ভেবেই একবার রাত তিনটার দিকে প্রাক্তন প্রেমিকাকে ফোন করেছিলেন। সেই ফোনকলে দীর্ঘ সময়ও নাকি কথা বলেছিলেন অর্জুন। অবশ্য এ ঘটনার কথা বললেও সেই প্রাক্তনের নাম গোপন রেখেছিলেন অর্জুন।

কিন্তু রহস্যজনক ব্যাপার হলো, এই পডকাস্ট সম্প্রচার হওয়ার পরেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন মালাইকা। সেই পোস্টে অর্জুনকে খোঁচা দেন অভিনেত্রী- এমনটাই মত নেটিজেনদের।

মালাইকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমাকে যারা ভালোবাসেন না, তাদের নিয়ে চিন্তা করার সময় নেই। আমাকে যারা ভালোবাসে, তাদের নিয়েই থাকতে চাই।’

তবে নেটিজেনরা এও ধারণা করছেন, অর্জুনের সঙ্গে ব্রেকাপের পর হয়তোবা নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছেন মালাইকা; যা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন অভিনেত্রী।

যদিও অর্জুন কাপুর সরাসরি নিজেকে ‘সিংগেল’ দাবি করলেও এখনও স্পষ্টভাবে মুখ খোলেননি মালাইকা। যদিও সেই আকার-ইঙ্গিতেই সামাজিক মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে তিনি ‘সিংগেল’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মধ্যরাতে প্রাক্তনকে অর্জুনের কল, খোঁচা দিলেন মালাইকা!

আপডেট টাইম : ০৬:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪