ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পর্দায় ঈশানের মা হতে আপত্তি মল্লিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১৫৪ বার

নেটফ্লিক্সের নতুন ওয়েব শো ‘দ্যা রয়্যালস’- এ ঈশান খট্টরের মায়ের ভূমিকায় অভিনয় করার কথা ছিল মল্লিকা শেরাওয়াতের। কিন্তু হঠাৎ করেই তিনি না করে দেন এই চরিত্রে অভিনয় করার জন্য? চরিত্রটি না করার কারণ কি, উপযুক্ত বয়স না হওয়ার কারণ নাকি অন্য কিছু?

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মল্লিকা বলেন, ‘আমাকে যে চরিত্রের কথা বলা হয়েছিল এবং যে স্ক্রিপ দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ আলাদা। আমার মনে হয়েছিল আমি প্রতারিত হয়েছি। যে কারণে ভীষণ হতাশ হয়ে পড়ি। আমি কোনোভাবেই এই চরিত্রে অভিনয় করতে চাইনি। তাই মানা করে দিয়েছি।’

বয়স নিয়ে আলোচনা করতে গিয়ে মল্লিকা বলেন, ‘যে সমস্ত নতুন মুখ তথাকথিত স্টারডম পাওয়ার জন্য প্লাস্টিক সার্জারি করতেও রাজি হয়ে যান, তাদের সঙ্গে ২০ বছর পর দেখা করতে চাই। আমি দাবি করে বলতে পারি, ২০ বছর পরও আমি ঠিক একই রকম থাকবো একই রকম সৌন্দর্য নিয়ে।’

পরবর্তী স্ক্রিপ্ট নিয়ে কথা বলতে গিয়ে মল্লিকা বলেন, ‘আমি মহেশ ভট্টের সঙ্গে কাজ করতে চাই আবার। কিছুদিন আগেই মুম্বাইতে ওনার সঙ্গে দেখা হয়েছে। একটি সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনও ফাইনাল কিছু হয়নি।’

‘দ্যা রয়্যালস’ ওয়েব সিরিজে ঈশান খাট্টার ছাড়াও অভিনয় করছেন ভূমি পেডনাকর, জিনাত আমান, নোরা ফাতেহি, চাংকি পান্ডে, সাক্ষী তানওয়ার, ডিনো মোরিয়া, মিলিন্দ সোমান।

প্রিয়াঙ্কা ঘোষ এবং নুপুর আস্তানা পরিচালিত ৮ পর্বের রোমান্টিক কমেডি এই ওয়েব সিরিজে রাজকীয় জীবনের গ্ল্যামার এবং রোমান্সের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাবে। কিছুদিনের মধ্যেই নেটফ্লিক্সে দেখতে পাওয়া যাবে এই ওয়েব সিরিজটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পর্দায় ঈশানের মা হতে আপত্তি মল্লিকার

আপডেট টাইম : ১১:৪৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪