ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

প্রকাশ্যে এলেন বেরোবি শিবির সভাপতি-সেক্রেটারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১১৯ বার

৫ আগস্ট সরকার পতনের পর একে একে বিভিন্ন ক্যাম্পাসে প্রকাশ্যে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারই ধারাবাহিকতায় এবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ইসলামী ছাত্র শিবিরের আত্নপ্রকাশ হয়েছে।প্রকাশ্যে এসেছেন শিবিরের সভাপতি মো. সোহেল রানা ও সেক্রেটারি মো. সুমন সরকার। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের অদূরে মডার্ন মোড়ে ইসকন বিরোধী আন্দোলনে তাদের পরিচয় উঠে আসে।

জানা যায়, ছাত্র শিবিরের সভাপতি সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স ২০১৭-১৮ এবং মাস্টার্স ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তার স্থানীয় বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়।

আর সেক্রেটারি মো. সুমন সরকার ইংরেজি বিভাগের স্নাতক ২০১৮-১৯ এবং স্নাতকোত্তর ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। তার স্থানীয় বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়।

বুধবার ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী, বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি বিশ্ববিদ্যালয়ের অদূরে মডার্ন মোড়ে ইসকন বিরোধী আন্দোলনে ভাষণ দেন।

সেখানে বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সোহেল রানা বলেন, ‘জুলাই বিপ্লবে ছাত্র সমাজ যে একতার পরিচয় দিয়ে আমরা স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করেছি। তাই আবারও ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের যেকোনো কার্যক্রম রুখে দেবো।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ্যে এলেন বেরোবি শিবির সভাপতি-সেক্রেটারি

আপডেট টাইম : ১০:৫৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪