ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নিরবের পরকীয়ার অভিযোগ নিয়ে সুর পাল্টালেন স্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ১৪১ বার

ভালো যাচ্ছে না চিত্রনায়ক নিরব হোসেনের সংসারজীবন। আজ বুধবার সকালে বিষয়টি প্রকাশ্যে আনেন তারই স্ত্রী কাসফিয়া তাহের চৌধুরীর ঋদ্ধি। অভিনেতার স্ত্রীর দুটি ফেসবুক পোস্ট ঘিরেই এই জল্পনা রটে। তবে এখন সুর পাল্টালেন ঋদ্ধি। জানালেন, নিরবের বিবাহবর্হিভূত সম্পর্কের কোনো ভিত্তি নেই।

কয়েক ঘণ্টা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ থাকার পর দুপুরের দিকে নতুন একটি পোস্টে বিষয়টি খোলাসা করে ঋদ্ধি লিখেছেন, ‘গতকাল রাতের প্রথম স্ট্যাটাসের জন্য আমি ক্ষমাপ্রার্থী। সে (নিরব) সরাসরি আমার সঙ্গে প্রতারণা করেনি। তার এক প্রাক্তন তাকে মেসেজ দিয়েছিল, যা ছিল একপাক্ষিক যোগাযোগ। মুহূর্তের উত্তেজনায় আমি স্ট্যাটাস দিয়ে দিই।’

তিনি আরও বলেন, ‘এই যোগাযোগের জন্য সে কোনোভাবেই দায়ী নয়। যে কারণে বিবাহবর্হিভূত সম্পর্কের কোনা ইস্যুই নেই। আমার সদয় অনুরোধ এই বিবৃতি নিয়ে কোনো নিউজ করবেন না।’

যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত চিত্রনায়ক নিরবের কোনো মন্তব্য পাওয়া যায়নি। কারণ বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। জানা গেছে, সেখানে বেশকিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিবেন এই অভিনেতা।

এর আগে এক পোস্টে ঋদ্ধি বলেছিলেন, ‘বউ বাচ্চা ফেলে কীভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সঙ্গে আবার যোগাযোগ করে আমি কিছুক্ষণ পর আপলোড করব! যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্ট্যাবল হয়, কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দিব না।’

এরপর বিস্তারিত তুলে ধরে আরও একটি পোস্ট দেন নায়কপত্নী। যদিও সবশেষ পোস্টে সেগুলো ‘হিট অব দ্য মোমেন্ট’ বলে উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর ভালোবেসে কাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধিকে বিয়ে করেন চিত্রনায়ক নিরব। প্রথমে পরিবার থেকে বাধা এসেছিল। তাদের মেনে নিতে পারেননি ঋদ্ধির বাবা। এমনকি জামাতা নিরবের বিরুদ্ধে অপহরণের মামলাও দিয়েছিলেন তিনি। কিন্তু এক পর্যায়ে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা হয়। বর্তমানে নিরব-ঋদ্ধির সংসারে দুই কন্যাসন্তান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিরবের পরকীয়ার অভিযোগ নিয়ে সুর পাল্টালেন স্ত্রী

আপডেট টাইম : ০৬:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪