ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়ার অ্যাপের প্রচারে নাম লেখালেন বুবলীও

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ১১৫ বার

ঢালিউডের অনেক নায়িকাই জড়িয়ে পড়ছেন জুয়ার অ্যাপের প্রচারে। এবার সেই পথে হাঁটলেন চিত্রনায়িকা শবনম বুবলী। একটি জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। গতকাল শুক্রবার রাতে চুক্তিবদ্ধ হওয়া জুয়ার অ্যাপটির প্রচার চালানো শুরু করেছেন তিনি।

এ অ্যাপের প্রচারের জন্য নির্মিত একটি ভিডিওটিতে বুবলী বলেন, ‘আমি বুবলী, (প্রতিষ্ঠানের নাম) একজন শুভেচ্ছাদূত। তোমরা সবাই কি তৈরি আছ অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য? শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায়। সুযোগ হাতছাড়া কর না। জেতার আনন্দ উপভোগ কর, নিরাপত্তার স্বার্থে। যেখানে খেলা শুধু জেতার জন্য।’

বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরনের অপরাধ। তবুও বুবলী কীভাবে প্রকাশ্যে জুয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন, বিষয়টি জানতে তাকে একাধিকবার ফোন দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এর আগে অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, পরী মণির মতো তারকাদের জুয়ার বিজ্ঞাপনে দেখা গেছে। এবার এই দলে নাম লেখালেন বুবলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুয়ার অ্যাপের প্রচারে নাম লেখালেন বুবলীও

আপডেট টাইম : ১০:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪